সাকিন কি সেটা আমরা আগেই শিখেছি। তবে আরজি সাকিন মানে হলো অদৃশ্য সাকিন। অর্থাৎ যে সাকিন অক্ষরের উপর না থাকলেও আমরা বুঝে নিবো এখানে একটা সাকিন আছে। যেমনঃ তেলাওয়াত করতে করতে কখনো এমন হতে পারে এক জায়গায় আপনার দম ফুরিয়ে এসেছে এবং আপনি তেলাওয়াত থামিয়ে দম নিতে চান। যে শব্দে থামবেন, মনে মনে সেই শব্দটার শেষ অক্ষরে যের যবর পেশ যেটাই থাক সেটা বাদ দিয়ে সেখানে সাকিন আছে কল্পনা করে তেলাওয়াত থামাতে হবে