কখনো কখনো অক্ষরে দুই যবর, দুই যের, দুই পেশ ব্যাবহার হতে পারে, একে তানবিন বলে। এর উচ্চারন এক যবর, এক যের, এক পেশ এর মতই হবে তবে একটা আলাদা 'ন' যুক্ত হবে। এটি তাজবীদের নিয়ম অনুযায়ী বেশ স্পষ্ট করে উচ্চারণ করা হয়, যা কুরআন পাঠে বিশেষ গুরত্বপূর্ণ।
তানবীন এর মাধ্যমে শব্দটি আরও সম্পূর্ণ এবং সঠিকভাবে উচ্চারণ করা হয়। এটি মূলত ব্যাকরণ এবং উচ্চারণের অংশ হিসেবে আরবি ভাষায় একটি প্রাসঙ্গিক বৈশিষ্ট্য। সঠিক তানবীন এর প্রয়োগ কুরআন শিক্ষায় শুদ্ধতার প্রতীক হিসেবে বিবেচিত।